Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরঃ

ইউএনও’র বিরুদ্ধে তদন্ত সম্পন্ন, দুই একদিনের মধ্যে জানা যাবে সিদ্ধান্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:12:00 pm, Saturday, 4 March 2023
  • 170 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের গায়ে হাত দেওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত সম্পন্ন করেছেন জেলা প্রশাসন। শুক্রবার (০৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শণ ও ভুক্তভোগী-অভিযুক্তের স্বাক্ষ গ্রহন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (০২ মার্চ) সরেজমিন তদন্তের সময়েউপস্থিত থাকতে উভয় পক্ষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়।
সকাল ১০টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন এলএসডি গোডাউন (কাঠালতলা) সংলগ্ন ঘটনাস্থলে যান তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। এসময় তিনি ভুক্তভোগী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের স্বাক্ষ্য গ্রহন করেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শী মোল্লা হাবিবুর রহমান ও জাহিদুল ইসলামের স্বাক্ষ্য গ্রহন করেন। পরে শেখ মিজানুর রহমানের বাস ভবনে যান তিনি। সেখানে মিজানুর রহমান ও তার পরিবারের সাথে দেখা করেন।
পরে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ইউএনও মোঃ মনোয়ার হোসেনের স্বাক্ষ্য গ্রহন করেন তদন্ত কর্মকর্তা। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাসের স্বাক্ষ্য গ্রহন করেন তিনি।
ভুক্তভোগী শেখ মিজানুর রহমান বলেন, ইউএনও‘র বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ গ্রহন করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আশাকরি আমি ন্যায় বিচার পাব।
তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শণ ও অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়ের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। আশাকরি দুই একদিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করতে পারব।
উল্লেখ, বুধবার (০১ মার্চ) বেলা ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাঠালতলা এলাকায় ইউএনও‘র গাড়ির সাথে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের মোটরসাইকেলের ধাক্কা লাগায় ভাইস চেয়ারম্যানকে থাপ্পর মারেন ইউএনও। পরে গালিগালাজ করে গাড়ির পিছনে উঠিয়ে বেশকিছুক্ষন বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছেড়ে দেন। পরে বিষয়টি জানাজানি হয়ে উপজেলাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ইউএনও‘র বিচার দাবি করেন তারা। বিভিন্ন ভুক্তভোগীর বক্তব্যে উঠে আসে ইউএনও‘র নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরঃ

ইউএনও’র বিরুদ্ধে তদন্ত সম্পন্ন, দুই একদিনের মধ্যে জানা যাবে সিদ্ধান্ত

আপডেট টাইম : 06:12:00 pm, Saturday, 4 March 2023