Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ইমরান খানকে গুপ্তহত্যার চক্রান্ত চলছে, দাবি পাক তথ্যমন্ত্রীর

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:05:23 pm, Friday, 1 April 2022
  • 113 বার

ইমরান খানকে গুপ্তহত্যার চক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। শুক্রবার (০১ এপ্রিল) এক টুইটার বার্তায় তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্তহত্যার চক্রান্ত করা হয়েছে। খবর ডনের। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল পাকিস্তানের রাজনীতি।

এর মধ্যে ইমরান খানের বিরুদ্ধে গুপ্তহত্যার ষড়যন্ত্রের মতো ভয়ংকর খবর এলো। এমন তথ্য পাওয়ার পরপরই ইমরান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যেমনটা বলছেন ইমরানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। টুইটার বার্তায় তিনি বলেছেন, ‘গোয়েন্দা বাহিনীর এমন তথ্যের পর প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

এর আগে ইমরানের ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফয়সাল ভাওদা দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে, তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। গত বুধবার সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী দেশটির এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলেন, ‘পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।’

ইমরান খান হত্যার হুমকি পেয়েছেন বলেও দাবি করেন ফয়সাল। এই মুহূর্তে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছেন ইমরান খান। এখন ক্ষমতায় টিকে থাকার জন্য লড়ছেন তিনি। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে একের পর বৈঠক করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ইমরান খানকে গুপ্তহত্যার চক্রান্ত চলছে, দাবি পাক তথ্যমন্ত্রীর

আপডেট টাইম : 07:05:23 pm, Friday, 1 April 2022