Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

ভারতে শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য দায়ী কে?

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:52:18 pm, Saturday, 25 July 2026
  • 55 বার

আমার ডেক্স:ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শিক্ষার্থীদের ওপর সংঘটিত সহিংসতার জন্য সরাসরি দায়ী করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য আমরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করি। তার অনুমতিতেই আমাদের শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহার করা হয়েছে। এটি আমাদের মৌলিক ইস্যু এবং সংসদে এটি বড় বিষয় হিসেবে উত্থাপন করা হবে।’

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকেও ক্ষমা চায় মন্তব্য করে তিনি আরো বলেন, ‘সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ইতিবাচক পদক্ষেপ হলেও শুধু এতে সমস্যার সমাধান হবে না।
তাকে (ধর্মেন্দ্র প্রধান) যেতে হয়েছে, এটি ভালো হয়েছে। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।’

জ্ঞানের ওপর আঘাত হানা হয়েছে বলে অভিযোগ করে রাহুল বলেন, ‘আরএসএস ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যদি মোদিজি দোষী হন, তাহলে আরএসএসও সমানভাবে দায়ী।
তারা উইপোকার মতো শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।’

বক্তব্যের শুরুতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধী বলেন, ‘এই বিজয়ের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন। যে শিক্ষা ব্যবস্থা একসময় আমাদের গর্ব ছিল, সেটির ওপর আঘাত করা হচ্ছে এবং ধীরে ধীরে বেসরকারিকরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন ছিল তারই প্রতিক্রিয়া।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভারতে শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য দায়ী কে?

আপডেট টাইম : 08:52:18 pm, Saturday, 25 July 2026