Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঈদযাত্রা : বিমানের টিকিট বিক্রি শুরু, বাসের ১৫ এপ্রিল থেকে

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:11:23 pm, Tuesday, 12 April 2022
  • 145 বার
নিউজ ডেক্স:
ঈদযাত্রা সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। গাবতলী, কল্যাণপুর, কলেজ গেট, সায়দাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া টার্মিনাল থেকে আগাম টিকিট বিক্রির প্রস্তুতি শুরু হয়েছে। একমাত্র সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কর্তৃপক্ষ আগামী সপ্তাহের মধ্যে আগাম টিকিট বিক্রির ঘোষণা দেবে। বিআরটিসি রাজধানীর মতিঝিল, মিরপুর, জোয়ারসাহারাসহ ১০টি ডিপো থেকে আগাম বাস টিকিট বিক্রি করবে বলে সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে।
রাজধানীতে বেসরকারি বাসের আগাম টিকিট বিক্রির প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঢাকা পোস্টকে বলেন, আমাদের অ্যাসোসিয়েশনের সভা হয়েছে সোমবার। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২৬ এপ্রিল থেকে ২ মের বাস টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি করা হবে। শ্যামলী পরিবহন, হানিফ পরিবহনসহ বিভিন্ন কোম্পানির বাস পরিচালনাকারী কর্তৃপক্ষ কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

করোনা সংক্রমণ কমে যাওয়ায় ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি যাওয়ার প্রস্তুতি ঘরে ঘরে শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই বাসের টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।রাজধানীর সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বাস টিকিট বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পরিবহন সংশ্লিষ্ট নেতারা ঢাকা পোস্টকে জানিয়েছেন

বিমানের টিকিট বিক্রি শুরু

ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে জানাবেন রেলমন্ত্রী ঈদযাত্রায় বিশেষ ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এজন্য সোমবার (১১ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। পরিকল্পনা অনুসারে, ঈদুল ফিতর উপলক্ষে কমপক্ষে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। রেলওয়ের তথ্যানুসারে, এখন ২০১টি ইঞ্জিনে বিভিন্ন ট্রেন চলাচল করছে। ঈদযাত্রায় অতিরিক্ত ১৮টি ইঞ্জিন যোগ করা হবে। এখন ৩৫১টি ট্রেন চলাচল করছে। ঈদ মৌসুমে তা আরও বাড়ানো হবে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালনা) শাহাদাত আলী সরদার ঢাকা পোস্টকে বলেন, নিয়ম অনুসারে যাত্রার পাঁচ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট দেওয়ার প্রস্তাব করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। এ বিষয়ে বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্তগুলো জানাবেন রেলমন্ত্রী।প্রসঙ্গত, রেলওয়ে আগামী ২৩ এপ্রিলের অগ্রিম টিকিট ২৭, ২৪ এপ্রিলের টিকিট ২৮, ২৫ এপ্রিলের টিকিট ২৯, ২৬ এপ্রিলের টিকিট ৩০ ও ২৭ এপ্রিলের টিকিট ১ মে বিক্রির প্রস্তাব করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঈদযাত্রা : বিমানের টিকিট বিক্রি শুরু, বাসের ১৫ এপ্রিল থেকে

আপডেট টাইম : 10:11:23 pm, Tuesday, 12 April 2022