নিউজ ডেক্স: অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিম ঈদের পর বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন। দণ্ড বহাল থাকায় হাজী সেলিমকে কারাগারে যেতে হবে। আর কারাগার থেকেই তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।
সোমবার (২৫ এপ্রিল) আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, অফিসিয়ালি রায়টা আজকে কমিউনিকেট হয়েছে। এটা এখন বিচারিক আদালতে যাবে। আমাদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এ ৩০ দিনের মধ্যে কিছু সরকারি ছুটি আছে, সেগুলো ক্যালকুলেট করে আমরা বিচারিক আদালতে সারেন্ডার (আত্মসমর্পণ) পিটিশন দেব। ৩০ দিনের মধ্যে এটা আমরা দেব। আমি আমার ক্লায়েন্ট (মক্কেল) সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি সব কিছু দেখে ঈদের পরই সারেন্ডার করবেন।
আইনজীবী সাঈদ আহমেদ রাজা আরও বলেন, ১০ বছরের কনভিকশন বহাল থাকায় সারেন্ডারের পর কারাগারে যেতে (হাজী সেলিমকে) হবে। এরপর সার্টিফাইয়েড অনুলিপি ও ওকালতনামা নিয়ে আপিল বিভাগে নিয়মিত আপিল করব। সেইসঙ্গে জামিনের দরখাস্ত করব।
Md.Liton 











