স্টাফ রিপোটার বাগেরহাট:জিয়া পরিবারের আস্থাভাজন মনিরুল ইসলাম খান তার নিজ এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানামুখী সমস্যা নিজ চোখে দেখার জন্য পরিদর্শনে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগী, সেবা নিতে আসা সাধারণ মানুষ ও দায়িত্বে থাকা নার্স সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করেন।
সবশেষ তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাচান মাহমুদ ও অবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক এর সাথে সাক্ষাৎ করেন। তাদের সাথে আলাপচারিতার একপর্যায়ে উঠে আসে চিকিৎসক, জনবল সংকটসহ ভবনের দুর্দশার চিত্র। এই রুগ্ন দশা থেকে উত্তরণের জন্য মনিরুল ইসলাম এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয় তার জায়গা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে উন্নয়ন করার জন্য এবং জনবল সংকট নিরশনের জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তির আশা করেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তিনি শুধু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় জেলার প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য পরিদর্শন কাজ চলমান রেখেছেন। শুধু স্বাস্থ্য বিভাগ নয় শিক্ষা সহ এলাকার উন্নয়ন কর্মকান্ড, মাদক, সন্ত্রাস ও সামাজিক অনাচারের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা রাখছেন । আর এই কর্মকাণ্ড ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উন্নয়ন কাজে সাথে থাকার আশ্বাস — মনিরুল খান
-
Md.Liton - আপডেট টাইম : 07:53:13 pm, Wednesday, 18 June 2025
- 137 বার
জনপ্রিয় সংবাদ












