নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হাসি মÐল (১৯) নামে এক কলেজছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসি মÐল বাঁশবাড়িয়া গ্রামের রবীন্দ্রনাথ মÐলের মেয়ে। কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
হাসি মÐলের বাবা রবীন্দ্রনাথ মÐল বলেন, হাসি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে ইংরেজি বিষয়ে ফেল করেছে। এটা শোনার সাথে সাথে হাসি বিষপান করেছে। পরে আমরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা হাসিকে মৃত ঘোষনা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
এইচএসসি পরীক্ষায় ফেল করায় কলেজছাত্রীর আত্মহত্যা
-
Md.Liton - আপডেট টাইম : 01:35:51 am, Thursday, 9 February 2023
- 269 বার










