Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

‘এক বিন্দু রক্ত থাকতে টিএসসিতে নামাজের জায়গা ছাড় দেওয়া হবে না’

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:33:36 pm, Friday, 22 April 2022
  • 188 বার
প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই) বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ইমান ও চরিত্র বিধ্বংসী কার্যক্রম সুন্দরভাবে চলবে, কিন্তু ছেলেমেয়েদের নামাজ পড়ার জায়গা বন্ধ করার চেষ্টা করছে, আর সরকার বসে বসে চুপ করে দেখছে। এতে আমরা বলব, আপনারা নামাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এত মুসলমান থাকার পরেও গোটা কয়েক নাস্তিক নামাজের জায়গা বন্ধ করবে আর আমরা তা দেখব, তা হবে না। এক বিন্দু রক্ত থাকতে টিএসসিতে নামাজের জায়গা ছাড় দেওয়া হবে না।’

সুইডেনে কোরআন অবমাননা এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়ে চরমোনাইর পির বলেন, ‘ইতিহাস তালাশ করলে দেখা যাবে মুসলমানরা কোনো ধর্ম, জাতির প্রতি আক্রমণ করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে এমন নজির পাওয়া যাবে না। কিন্তু সুইডেনের মতো একটা সভ্য রাষ্ট্রে আজ কোরআন অবমাননা হচ্ছে। জাতিসংঘের এখন কোনো কার্যকারিতা নেই। ঐটা জাতিসংঘ না, মুসলমান নিধনকারী সংঘ। ইসরায়েলের দখলদাররা আজ ফিলিস্তিনের জায়গা দখল করে মুসলমানদের ওপর যে নির্যাতন শুরু করেছে, তা তামাম দুনিয়ার মুসলমান প্রতিহত করবে।’সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ মো. ইমতিয়াজ আলম বলেন, ‘সুইডেনে কোরআন পোড়ে নাই। বিশ্ব মুসলমানের কলিজা পুড়েছে। সাবধান করে দিতে চাই, কোরআনের ওপর কোনো আঘাত হানবেন না। রমজান এলেই ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা আসে। বিশ্বের জন্য ইসরায়েল একটি বিষফোড়ায় পরিণত হয়েছে। ওআইসি কোথায়? তাদের ঘুম ভাঙছে না কেন? জাতিসংঘ অতিমানবতার খাতিরে ঘুমিয়ে পড়েছে। ওয়াইসি ও জাতিসংঘে যদি এই সরকার ভূমিকা পালন না করে, তাহলে আমরা মনে করব এই সরকার ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি ৷ আমাদের ইসলামি বিশ্বনেতারা শত্রুকে আজ বন্ধু বানাচ্ছে আর বন্ধুকে শত্রু বানাচ্ছে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর নাইটেঙ্গল মোড়ে গিয়ে শেষ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

‘এক বিন্দু রক্ত থাকতে টিএসসিতে নামাজের জায়গা ছাড় দেওয়া হবে না’

আপডেট টাইম : 04:33:36 pm, Friday, 22 April 2022