Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এখনো জ্বলছে মোংলার ভিআইপি ব্যাগ কারখানার আগুন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:28:06 pm, Wednesday, 1 February 2023
  • 136 বার

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি:বাগেরহাটের মোংলা উপজেলায় ভিআইপি ব্যাগ কারখানা আগুনে পুড়ছেবাগেরহাটের মোংলা উপজেলায় ভিআইপি ব্যাগ কারখানা আগুনে পুড়ছে। বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ভিআইপি ব্যাগ কারখানার আগুন ১৭ ঘণ্টায়ও নেভেনি। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকেও ফ্যাক্টরির মধ্যে আাগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও ছড়িয়ে পড়া এবং ভয়াবহ আকার ধারণ করার শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ফ্যাক্টরির মধ্যে থাকা শ্রমিক ও কর্মচারীরা আগুন দেখেই দ্রুত স্থান ত্যাগ করেছিলেন। এ ছাড়া ইপিজেড এলাকার অন্যান্য ফ্যাক্টরি ও প্রতিষ্ঠানের কাজ স্বাভাবিক রয়েছে।
এখনো জ্বলছে মোংলার ভিআইপি ব্যাগ কারখানার আগুন

এদিকে আগুনের ঘটনায় দেড় শ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন ফ্যাক্টরির সহকারী ব্যবস্থাপক আশীস কুমার কর্মকার।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ফাক্টরির কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে দেড় শ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সহকারী ব্যবস্থাপক আশীস কুমার কর্মকার বলেন, ‘ফ্যাক্টরিতে থাকা ট্রাভেল ব্যাগ তৈরির ফেব্রিক্স, ট্রলি, হুইল, ফোম ও সুতা পুড়ে গেছে। মেশিনারিজও পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমাদের প্রায় দেড় শ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমাদের ফাক্টরির শতভাগ পণ্য বিদেশে রপ্তানি হতো।’

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ‘এখনো আগুন জ্বলছে। তবে আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আগুন সম্পূর্ণরূপে নেভানোর জন্য ফায়ার ফাইটাররা কাজ করছেন।’

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে মোংলা ইপিজেডে থাকা ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের ভিআইপি-১ ব্যাগ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে পর্যাক্রমে খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে ফ্যাক্টরির ভেতরে পলিস্টার টাইপের ফেব্রিকস, ফোম ও ক্যামিকেল থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে সাড়ে ১৭ ঘণ্টা পার হলেও আগুন লাগার কারণ নির্দিষ্ট করে বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের কারণ জানতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করেছে ইপিজেড কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এখনো জ্বলছে মোংলার ভিআইপি ব্যাগ কারখানার আগুন

আপডেট টাইম : 06:28:06 pm, Wednesday, 1 February 2023