Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এমপি শেখ তন্ময় দিপঙ্কর মৃধাকে নতুন ভ্যান কিনে দিলেন

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:00:08 am, Friday, 8 July 2022
  • 228 বার

দরিদ্র দিপঙ্করের বিষয়টি বিভিন্ন পত্রিকায়-প্রচার হলে, বাগেরহাটের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নজরে আসায় আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা পঠিয়ে দিয়ে দিপঙ্কর মৃধাকে একটি নতুন ভ্যান গাড়ী ক্রয় করে দেন

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়া উপজেলার দরিদ্র একজন ভ্যানচালককে নতুন ভ্যান গাড়ী ক্রয় করে দিলেন জেলা সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। কচুয়া উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার (৬ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে হত দরিদ্র ভ্যানচালক দিপঙ্কর মৃধাকে নতুন ভ্যান গাড়ীটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, সংসারে উপার্জনের জন্য গত ৪ জুলাই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ করে দিপঙ্কর মৃধা একটি ভ্যান গাড়ী ক্রয় করেন। নতুন ভ্যান গাড়ীতে যাত্রী নিয়ে প্রথমে কচুয়া সাইনবোর্ড বাজারে যায়। সাইনবোর্ড বাজারে যাত্রী নামীয়ে দিয়ে অন্য যাত্রীর জন্য অপেক্ষা করছিলো দিপঙ্কর মৃধা। এমন সময় দুই জন লোক বাগেরহাট যাবার জন্য তার ভ্যানটিকে বেছে নেয়। এ দুই যাত্রী নিয়ে বাগেরহাট শহরে আসে। শহরের রেলরোডে লোক দুটো নেমে কৌশল হিসাবে পান ক্রয় করে আনার কথা বলে দিপঙ্করকে পাঠিয়ে দেয়। আর এ সুযোগে ছদ্মবেশী দুই প্রতারক দিপঙ্করের নতুন ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দেয়া হলেও থানা পুলিশ চোর সনাক্ত বা চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করতে পারে নাই। ফলে হত দরিদ্র দিপঙ্করের বিষয়টি বিভিন্ন পত্রিকায়-প্রচার হলে, বাগেরহাটের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নজরে আসে এ সময় তিনি তাৎক্ষণিক কচুয়া উপজেলার আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা পঠিয়ে দিয়ে দিপঙ্কর মৃধাকে একটি নতুন ভ্যান গাড়ী ক্রয় করে দিতে বলেন। এক পর্যায়ে বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান নাজমা সররোয়ার একটি নতুন ভ্যান গাড়ী ক্রয় করে দরিদ্র দিপঙ্কর মৃধাকে প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিকসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এমপি শেখ তন্ময় দিপঙ্কর মৃধাকে নতুন ভ্যান কিনে দিলেন

আপডেট টাইম : 01:00:08 am, Friday, 8 July 2022