Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এলজিইডি প্রকৌশলীর ওপর হামলা, বাগেরহাটে মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:50:06 pm, Tuesday, 31 January 2023
  • 84 বার

আমার ডেক্স:স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে এলজিইডির বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত, বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী নির্মল কুমার কুন্ডু, প্রকৌশলী সাইদুর রহমান, আলতাফ হোসেন, কৌশিক বালা, এলজিইডি কর্মকর্তা খোন্দকার জাহিদুল হক, বাদল কুমার দাশ, নীতিশ রঞ্জন গাইন প্রমুখ।

বক্তারা বলেন, একটা সময় ছিলো বিভিন্ন সরকারি দফতরে সন্ত্রাসীরা টেন্ডারবাজী করত। কিন্তু বর্তমান সরকারের সাহসী উদ্যোগের ফলে ইজিপি চালু করায় টেন্ডারবাজী বন্ধ হয়েছে। কিন্তু এখনো কিছু সন্ত্রাসীরা অনৈতিকভাবে কাজ পাওয়ার জন্য প্রকৌশলীদের ওপর চাপ প্রয়োগ করে। এই ধরণের নিয়মবর্হিভূত কাজে রাজি না হওয়ায়, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। এটা সরকারী চাকুরীজীবিদের জন্য খুবই হতাশাজনক। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান বক্তারা। উল্লেখ্য, রবিবার বেলা পৌনে ৪টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ৪১০ নং কক্ষে প্রবেশ করে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এই ঘটনায় ওই রাতেই নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, সুভাষ মজুমদার, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ নামের চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ |

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এলজিইডি প্রকৌশলীর ওপর হামলা, বাগেরহাটে মানববন্ধন

আপডেট টাইম : 07:50:06 pm, Tuesday, 31 January 2023