Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

এ উদ্যোগটি কেউই নিচ্ছে না : ডিপজল

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:32:36 am, Sunday, 27 March 2022
  • 117 বার

এ উদ্যোগটি কেউই নিচ্ছে না ডিপজল

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্রের মাদার সংগঠন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। একই প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

ডিপজল বলেন, ‘বর্তমানে আমরা দুজনই একের পর এক সিনেমা নির্মাণ করছি। অন্যদের যেভাবে সিনেমা নির্মাণ করার কথা তারা সেভাবে এগিয়ে আসছেন না। সমিতির ৫০ জন সদস্য যদি বছরে একটি করে সিনেমা নির্মাণ করত, তাহলে বছরে অন্তত ৫০টি সিনেমা দর্শক পেত। চলচ্চিত্রের আজকের এই দুরবস্থার সৃষ্টি হতো না। এ উদ্যোগটি কেউই নিচ্ছে না। অন্যরা এগিয়ে এলে চলচ্চিত্র গতি পেত এবং সিনেমা হলও বন্ধ হতো না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যবসা-বাণিজ্য আছে। চলচ্চিত্র না বানালেও আমাদের কিছু যায় আসতো না। তারপরও ভালোবেসে চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছি। আমরা চলচ্চিত্র থেকে নিতে আসিনি, দিতে এসেছি।’

এদিকে প্রযোজক সমিতির নির্বাচনে ডিপজল ও সেলিম খানের অংশগ্রহণের খবরে চলচ্চিত্রের লোকজন সাধুবাদ জানিয়েছেন। অনেকে মনে করছেন, এ দুজন এবং তাদের প্যানেল নির্বাচিত হলে চলচ্চিত্র খুব দ্রুত ঘুরে দাড়াবে। শিল্পী ও কলাকুশলীরা আবার কর্মমুখর হয়ে উঠবে। তাদের বেকারত্ব ঘুচবে। কেননা, তারা কথায় নয়, কাজে বিশ্বাসী। একের পর এক সিনেমা বানানোর উদ্যোগ নিয়ে সেটির প্রমাণ দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ২ মার্চ বিএফডিসির জহির কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এক জরুরি বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও মো. আমিনুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এ উদ্যোগটি কেউই নিচ্ছে না : ডিপজল

আপডেট টাইম : 11:32:36 am, Sunday, 27 March 2022