Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

‘এটা কেবল শুরু’, মিথিলাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী মাহির

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:57:06 pm, Thursday, 4 June 2026
  • 104 বার

আমার ডেক্স:চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই আলোচনায় রয়েছেন তানজিয়া জামান মিথিলা। শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে ইতোমধ্যেই দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন এই নতুন মুখ। আর এবার তার প্রশংসায় মুখর হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু, অভিনেত্রী সামিরা খান মাহি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্থিরচিত্র শেয়ার করে মাহি মিথিলাকে নিয়ে আবেগঘন একটি বার্তা দেন। সেখানে তিনি লিখেছেন, এই মুহূর্তটি তার জন্য বিশেষ, কারণ তিনি কাছ থেকে মিথিলার পরিশ্রম, ত্যাগ, নির্ঘুম রাত আর অদম্য ইচ্ছাশক্তির গল্প দেখেছেন।

মাহি আরও জানান, মিথিলার এই সাফল্য কেবল একটি অর্জন নয়, বরং তার ব্যক্তিত্বই তাকে আলাদা করে তোলে। তিনি বন্ধুকে সবসময় বিনয়ী থাকার পরামর্শ দেন এবং বলেন, এত কম সময়েই মিথিলা অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন।

তিনি বিশ্বাস করেন, এটি মিথিলার পথচলার শুরু মাত্র। সামনে আরও বড় স্বপ্ন ও অর্জন অপেক্ষা করছে তার জন্য।

বন্ধুত্বের প্রসঙ্গ টেনে মাহি জানান, সবসময় পাশে থাকার জন্য তিনি মিথিলার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে বড় পর্দায় আরও উজ্জ্বল হয়ে ওঠার জন্য শুভকামনাও জানান এই অভিনেত্রী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘এটা কেবল শুরু’, মিথিলাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী মাহির

আপডেট টাইম : 05:57:06 pm, Thursday, 4 June 2026