Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ওজন ঝরাতে ডায়েট নাকি ব্যায়াম কোনটি কার্যকর, জানালেন শেহনাজ গিল

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:15:35 pm, Monday, 4 April 2022
  • 121 বার

লাইফস্টাইল ডেস্ক: রোজায় যারা ওজন কমাতে চান, তাদের জন্য আদর্শ হতে পারেন বিগবসখ্যাত শেহনাজ গিল। কারণ, সম্প্রতি স্থূলকায় শরীরকে আকর্ষণীয় করে তুলে রীতিমতো ভক্তদের কাছে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।বলিউডের ছোট পর্দায় বেশ পরিচিত মুখ হলেও জনপ্রিয় হয়ে উঠেছেন সালমানের বিগবস শো-এর মাধ্যমে। তবে সে সময় শেহনাজ ছিলেন অনেকটাই স্থূলকায়। হঠাৎ কি এমন করেছেন তিনি যে তার ফিটনেসে এত পরিবর্তন এসেছে? তিনি জানান তার এই গোপন রহস্য। ওজন ঝরাতে ডায়েটে কড়া বিধিনিষেধ নাকি কঠোর শরীরচর্চা ও ব্যায়াম–কোনটি বেশি ফলপ্রসূ হয়, সেই উত্তর একটি সাক্ষাৎকারে নিজেই দিলেন এই অভিনেত্রী।

এ বিষয়ে শেহনাজ বলেন, ‘ওজন ঝরানোর জন্য আমি ডায়েটে কোনো রকম পরিবর্তন করিনি। কোনো কঠোর শরীরচর্চা করেছি, এমনটাও নয়। বরং আগে যা খেতাম, তা-ই খেয়ে গিয়েছি। শুধু খাবারের পরিমাণের ওপর রাশ টেনেছিলাম।’ দিনের শুরুটা চা আর হলুদ পানি দিয়ে হলে সবচেয়ে ভালো। অবশ্য ইদানীং এর পরিবর্তে আপেল সিডার ভিনেগারই ব্যবহার করছেন এই অভিনেত্রী। তাই সেহরির সময় এ পানীয়গুলো প্রাধান্য দিতে পারেন। তার খাবারতালিকায় ছিল সবুজ মুগ, কখনো ধোসা, কখনো আবার মেথির পরোটা। সহজে ওজন ঝরাতে উচ্চ মাত্রার প্রোটিনযুক্ত খাবার অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। ত্বকের জেল্লা ধরে রাখতে বেশি পরিমাণে পানি পান করার বিকল্প নেই। তাই পানি পানের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন শেহনাজ। রোজায় দীর্ঘসময় খাবার ও পানি গ্রহণে বিরতি থাকায় এই দীর্ঘসময় পানির ঘাটতি মেটাতে আপনি ডিটক্স ওয়াটার ডায়েট লিস্টে রাখতে পারেন। যেকোনো মৌসুমি ফলের কয়েকটি টুকরো পানিতে ফেলে অনায়াসেই আপনি তৈরি করে নিতে পারেন এই পানীয়টি। তবে ডিটক্স ওয়াটার তৈরিতে শেহনাজ ব্যবহার করতেন স্ট্রবেরি আর শসার টুকরা।

ওজন ঝরাতে তিনি মোটেও কঠিন কোনো শরীরচর্চা বা ব্যায়াম বেছে নেননি। ঘর বা বারান্দায় স্বাভাবিক গতিতে প্রতিদিন ৩০ মিনিট হাঁটার অভ্যাসই মেদ ঝরানোর জন্য যথেষ্ট বলে তিনি মনে করেন। তাই নারীদের পাশাপাশি পুরুষরাও এই আদর্শ ডায়েট ও ব্যায়ামকে মেনে এই রোজায়ও অতিরিক্ত মেদ ঝরাতে পারেন অনায়াসেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ওজন ঝরাতে ডায়েট নাকি ব্যায়াম কোনটি কার্যকর, জানালেন শেহনাজ গিল

আপডেট টাইম : 02:15:35 pm, Monday, 4 April 2022