Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

কচুয়ায় র‍্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:56:52 pm, Sunday, 22 March 2026
  • 106 বার

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের কচুয়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মানজারুল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাইনবোর্ড চত্বর সংলগ্ন ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মানজারুল পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে।
কচুয়ায় র‍্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল কচুয়ার সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের দায়ে চালক মানজারুলকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার চালানটি ফেনী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে পিকআপযোগে বাগেরহাটে আনা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এসব মাদক বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল তার।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত পিকআপ ভ্যানসহ আটক মানজারুলকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

কচুয়ায় র‍্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : 10:56:52 pm, Sunday, 22 March 2026