Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

কিশোরীকে ধর্ষণ চেষ্টা : মোরেলগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীদের মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:59:11 pm, Sunday, 12 February 2023
  • 232 বার

মোডেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে অষ্টম শ্রেণির এক কিশোরী ছাত্রীকে(১৪) ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে ছুরিকাঘাত ঘটনার আসামি বাচ্চু মৃধাকে(৪৫) গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন। বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারি শিক্ষক সোহেলী পারভিন, পরিচালনা পরিষদের সদস্য মো. হারুন হাওলাদার, কবির মৃধা, শিক্ষার্থী শায়েদা আক্তার, আরেফিন, মো. হাসান ও নির্যাতিতা ছাত্রীর মা তাছলিমা বেগম বক্তৃতা করেন। বক্তারা এ ঘটনার নায়ক এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাচ্চু মৃধাকে গ্রেপ্তার ও তার ফাঁসির দাবি জানান।

প্রসংগত,গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কিশোরীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় রহমান মৃধার ছেলে ওই ওয়ার্ডের শ্রমিক লীগের সাবেক সভাপতি বাচ্চু মৃধা। ছুরির আঘাতে গুরুতর জখমী মেয়েটি এখন মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত আসামি বাচ্চু মৃধাকে গ্রেফতার করেতে পারেনি পুলিশ। থানার ওসি বলছেন, বাচ্চু মৃধাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

কিশোরীকে ধর্ষণ চেষ্টা : মোরেলগঞ্জে ৫ শতাধিক শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট টাইম : 06:59:11 pm, Sunday, 12 February 2023