
পরীমনি হাসপাতালে ভর্তি শুনে অনেক সাংবাদিক ও শিল্পী যোগাযোগ করেন চয়নিকার সঙ্গে। কিন্তু সাড়া মেলেনি। সে বিষয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ‘বিশ্বসুন্দরী’র নির্মাতা। চয়নিকা লিখেছেন, রবিবার বিকাল থেকে অনেক অনেক ফোন টেক্সট পেয়েছি, অনেক সাংবাদিক, শিল্পীরা কল করেছিলেন। কিন্ত রিসিভ করতে পারিনি। তাই দুঃখিত।’ ফেসবুকের ওই স্ট্যাটাসে পরীমনির জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধও জানান চয়নিকা। বর্তমানে নায়িকার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের এক চিকিৎসক। তার কথায়, বিপদ কেটে গেছে।
এর আগে গত ২৬ জানুয়ারি গাজীপুরে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন পরীমনি। সে সময়ও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। থাকতে হয়েছিল কয়েকদিন। ওই সময় অভিনেত্রীর শরীরে জ্বর ছিল, সঙ্গে কাঁশি। এর পাশাপাশি পরীমনির মাথায় একটা জটিল সমস্যা আছে, সেটির চিকিৎসা করাতে ভারতে পর্যন্ত যেতে হয়েছে অভিনেত্রীকে। এছাড়া নিজের বিরুদ্ধে হওয়া মাদক মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে একাধিক বার তাকে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে।
Md.Liton 











