Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:25:46 pm, Tuesday, 26 April 2022
  • 173 বার

স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়। সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ঘণ্টা অভিযান চালিয়ে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার পর দুদকের টিম তদন্ত করছে। এর অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে দুদকের টিম জেলা পরিষদে যায়। সেখানে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।’ ‘কোনও বিষয়ে অসঙ্গতি মনে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি।’

এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়ে দুদকের একটি টিম দুপুরে অফিসে এসেছিল। তারা কিছু বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র নিয়ে গেছেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান

আপডেট টাইম : 03:25:46 pm, Tuesday, 26 April 2022