Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

গরমে ঘামাচি থেকে মুক্তির সহজ উপায়

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:52:05 pm, Sunday, 17 April 2022
  • 113 বার

নিউজ ডেক্স: প্রখর খরতাপে ঘামের সঙ্গে যে সমস্যা দেখা দেয় তা হলো ঘামাচি। আকারে ছোট হলেও এর চুলকানির যন্ত্রণা অনেকেই সহ্য করতে পারেন না। গরমে আমাদের শরীরে ঘামের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেন, শরীরকে ঠান্ডা রাখতে ত্বকের লোমকূপের ভেতর থেকে ঘাম বেরিয়ে আসে। ঘামের মাধ্যমে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। এ সময় ঘামে থাকা লবণের জন্য কোনো কারণে লোমকূপ যদি আটকে যায় তখনই ঘাম শরীর থেকে বের হতে না পেরে ত্বকে ঘামাচির সমস্যা সৃষ্টি করে। গরমে ঘামাচি ত্বকের সৌন্দর্য নষ্ট করে। যদি মুখে ঘামাচির সমস্যা দেখা দেয় তাহলে তা সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়ায়। তাই গরমে ঘামাচি মুক্ত থাকতে মেনে চলতে পারেন বিশেষ কিছু বিষয়। ঘাম হলে সঙ্গে সঙ্গে তা তোয়ালে বা রুমাল দিয়ে মুছে নিন। কেননা বেশিক্ষণ ঘাম শরীরে থাকলে তা ত্বকে ঘামাচির সমস্যা সৃষ্টি করে। তবে এক্ষেত্রে অবশ্যই ঘষে ঘাম মুছবেন না। আলতোভাবে ঘাম মুছতে হবে। ঘামাচি সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন দুবার গোসল করার অভ্যাস করুন। গোসলে ব্যবহার করুন কম ক্ষারযুক্ত ও অ্যান্টি ব্যাকটেরিয়ালসমৃদ্ধ সাবান।

ত্বকের সুরক্ষায় অ্যান্টিসেপটিক লোশনও ব্যবহার করতে পারেন। গোসলের পানিতে ব্যবহার করুন নিমপাতা।
ঘামাচির ওপর ঘৃতকুমারী, অ্যালোভেরা, নিম পাতার রস মেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। ত্বকে ঘামাচি দেখা দিলে তা কখনোই ঘষবেন না। ঘামাচিতে চুলকানির সমস্যা দেখা দিলে এতে বরফ ঘষতে পারেন। তবে পরিষ্কার ত্বকে কখনোই ব্যবহার করবেন না ট্যালকম পাউডার। এতে লোমকূপ আরও আটকে গিয়ে হিতে বিপরীত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

গরমে ঘামাচি থেকে মুক্তির সহজ উপায়

আপডেট টাইম : 03:52:05 pm, Sunday, 17 April 2022