নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে ‘গুম’ হওয়া দলের নেতাকর্মীদের স্মরণে কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকাসহ যেসব জেলা থেকে মূল দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী গুম হয়েছে সংশ্লিষ্ট সেসব জেলায় আলোচনা সভা করবে দলটি। সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে এতে বলা হয়, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর গুমের ১০ বছর অতিক্রম করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পরে সিদ্ধান্ত হয় ইলিয়াস আলীসহ সব গুম হয়ে যাওয়া নেতা-কর্মীদের স্মরণে ঢাকা ও সংশ্লিষ্ট জেলা শহরে আলোচনা সভার অনুষ্ঠান করা হবে। এ বিষয়ে মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদ্জ্জুামানকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে বৈঠক থেকে। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে বিএনপির একসময়ের ডাকসাইটে নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন। সঙ্গে তার গাড়িচালক আনসারও নিখোঁজ হন। সেই থেকে আনসারের পরিবারের সদস্যরা ইলিয়াস আলীর সন্ধানের অপেক্ষায় আছেন। স্বজনদের ফেরত পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি নানা কর্মসূচিও পালন করেছে ইলিয়াস আলীর পরিবার ও কর্মী সমর্থকরা। তবে এখনো অধরা রয়ে গেছেন এই নেতা।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
“গুম” হওয়া নেতাকর্মীদের স্মরণে কর্মসূচি দেবে বিএনপি
-
Md.Liton - আপডেট টাইম : 09:03:11 pm, Tuesday, 5 April 2022
- 131 বার










