বাগেরহাট প্রতিনিধি:সন্ত্রাসীদের গুলিতে নিহত বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় বিএনপি’র কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় নিহত তানুর একমাত্র কন্যা তানজিনা তাশমির লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান গ্রহণ করেছেন বলে জানানো হয়। নেতৃবৃন্দ তানু হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইন্জি: এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজ্জাফ্ফর রহমান আলম, আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ওহিদুর রহমান পল্টু, ডা. আব্দুর রহমান, সৈয়দ নাসির আহমেদ মালেক,বিএনপি নেতা সরদার লিয়াকত আলী, যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল, মৎস্যজীবীদল, তাঁতীদল, ছাত্রদল ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

পরবর্তীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের সরুই কবরস্থানে তানু ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Md.Liton 











