Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

গ্রামে আবারও বাঘের হানা, আতঙ্কে গ্রামবাসী

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:14:03 pm, Wednesday, 11 May 2022
  • 201 বার
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার পশ্চিম বানিয়াখালী গ্রামে গতকাল সোমবার রাতে আবারও বাঘের দেখা মিলেছে। এতে ওই গ্রামের মানুষজন বাঘ আতঙ্কে ভুগছেন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে সতর্কবার্তা প্রচার করা হয়েছে।

শরণখোলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, তাঁর ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামের মানুষ বাঘ আতঙ্কে রয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে ওই গ্রামের জাকির হোসেনের বাড়ির আঙিনায় একটি বাঘ হুংকার দেয়। এ সময় ঘরের ঘুমন্ত লোকজন জেগে উঠে আলো জ্বালালে বাঘটি দৌড়ে পালিয়ে যায়। বাড়িটির আঙিনায় বাঘের অনেকগুলো পায়ের ছাপ দেখা যায়। ইউপি চেয়ারম্যান বলেন, গত ৩-৪ দিন যাবৎ পশ্চিম বানিয়াখালী গ্রামে বাঘের আনাগোনায় গ্রামের মানুষজন আতঙ্কিত রয়েছে। মানুষকে সতর্ক থাকা ও বাঘ খুঁজে তার সন্ধান ও কেউ যাতে বাঘটিকে না মেরে ফেলে সে জন্য প্রচারণা চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শী পশ্চিম বানিয়াখালী গ্রামের আবুল কালাম মাল বলেন, টর্চের আলোয় তিনি মাঝারি আকারের গায়ে ডোরাকাটা রঙের বাঘটিকে তাঁর বাড়ির সামনে দিয়ে রাস্তার দিকে দৌড়ে যেতে দেখেছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শহীদুল ইসলাম বলেন, লোকালয়ে বাঘের খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

গ্রামে আবারও বাঘের হানা, আতঙ্কে গ্রামবাসী

আপডেট টাইম : 12:14:03 pm, Wednesday, 11 May 2022