Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ঘের বিরোধে মোরেলগঞ্জে সংঘর্ষে আহত ১৫

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:33:25 am, Tuesday, 24 January 2023
  • 104 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধের জের ধরে দু’দফা সংঘর্ষে ৩ নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১০টার দিকে জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে ২৬ বিঘা জমির একটি মৎস্য ঘেরের দখল নিয়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ১১ জনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হচ্ছেন, মানিক হাওলাদার(৩০), হানিফ হাওলাদার(৫০), হালিম হাওলাদার(৪২), নুর মোহাম্মদ শেখ(৫২), আব্দুল জলিল হাওলাদার(৩৮), ময়না বেগম(৩০), জাকির শেখ(৪৫), আলমগীর শেখ(৪০), রাকিব খান(২৫), দুলালী বেগম(৩০) ও বেবী বেগম(৩২)। এদের মধ্যে মানিক গুরুতর জখম বলে ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন হালিম হাওলাদার বলেন, ‘লক্ষীখালী গ্রামের জাকির শেখ ও আলমগীর শেখ ৫-৬ বছর ধরে বাইনতলা গ্রামের ২৬ বিঘা জমির একটি মৎস্য ঘের জোরপূর্বক দখল করে মাছ চাষ করছেন। বিষয়টি নিয়ে এ পর্যন্ত একাধিকবার বিভিন্ন দপ্তরে শালীস বৈঠকও হয়েছে। কবলা সূত্রে ওই জমির মালিক হালিম ও তার ভাইয়েরা। সোমবার সকালে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

অপরদিকে ঘেরটির দখলে থাকা জাকির শেখ বলেন, ‘হারির টাকা দিয়ে চুক্তিবদ্ধ হয়ে তারা ওই জমিতে ঘের ব্যবসা করছেন। আজ একটি ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর হালিমের লোকজন হামলা করে’।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, দুই পক্ষের মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ঘের বিরোধে মোরেলগঞ্জে সংঘর্ষে আহত ১৫

আপডেট টাইম : 12:33:25 am, Tuesday, 24 January 2023