বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারী সংখ্যালঘুর জমি দখলের নেতৃত্ব দেওয়া ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেই জিন্নাত আলী মীরকে আদালত ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন।
বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (বিচার) এর বিচারক শেখ আসাদুল ইসলাম ১৭ অক্টোবর এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত ছিব্বির মীরকে এক বছরের কারাদন্ডাদেশ এবং বাকী চার অভিযুক্তকে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে দুইদিনের কারাদন্ডের রায় দেওয়া হয়। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উক্ত মামলার বাদী সরোজ কুমার গাইনের আইনজীবি এ্যাডভোকেট অনিমা রাণী দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে এ্যাডভোকেট অনিমা রাণী দেবনাথ আরও জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ জানুয়ারী সন্ধ্যা ৬ টার দিকে জিন্নাত আলী মীরের নেতেৃত্বে অন্যান্য আসামীরা বাদী সরোজ কুমার গাইনের পরিবারের উপর হামলা করে। এতে বাদীর পরিবারের চার নারীসহ সাতজন আহত হন। এ ঘটনায় বাদী হয়ে সরোজ কুমার গাইন ১৯ জানুয়ারী চিতলমারী থানায় মামলাটি দায়ের করেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা ন্যায় বিচার পেয়েছেন।
জিন্নাত আলী মীরের আইনজীবি এ্যাভোকেট অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে বলেন, ‘আমরা আসামী পক্ষে আপিল আবেদন করেছি। আশা করি ন্যায় বিচার পাব।’
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
চিতলমারী জমি দখলে নেতৃত্ব দেওয়া সহকারি প্রধান শিক্ষক ৬ মাসের কারাদন্ড
-
Md.Liton - আপডেট টাইম : 06:34:20 pm, Friday, 20 October 2023
- 194 বার
জনপ্রিয় সংবাদ











