সুপারহিরোভিত্তিক টেলিভিশন সিরিজ ‘পিসমেকার’। এইচিবও ম্যাক্সের জন্য এটি নির্মাণ করেন ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ আর ‘দ্য সুইসাইড স্কোয়াড’খ্যাত নির্মাতা জেমস গান। ডিসি কমিকসের চরিত্র ‘পিসমেকার’-এর ওপর ভিত্তি করে বানানো হয়েছে এই সিরিজ।
নাচের দলটির ফেসবুক পেজে জন সিনার টুইট নিয়েও কৃতজ্ঞতা জানানো হয়েছে। শুধু তা–ই নয়, যিনি বা যাঁরা এই দুই তারকাকে এই নাচের প্রতি দৃষ্টি আকর্ষণ করাতে সহযোগিতা করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, এখান থেকে এই ভিডিওর সূত্র পেতে পারেন জেমস গান। এদিকে নাচের দলটি জানিয়েছে, নাচের সম্পূর্ণ ভিডিওটি শিগগিরই এফবিএস ড্যান্স স্কোয়াডের অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা হবে।
Md.Liton 
















