Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

জামিনে বেরিয়ে লাশ ফেলে দেওয়ার হুমকি সুলতান মেম্বারের

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:05:48 pm, Thursday, 21 April 2022
  • 156 বার
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চাঁদপাই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সুলতান হাওলাদার একজন ভূমি দস্যু, মামলাবাজ, সন্ত্রাসী ও মোংলা বন্দরের একজন চিহ্নিত চোরাকারবারি। এলাকায় তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। এই বাহিনী দিয়ে শুধু এলাকার সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন চালানো হয়। বছর খানেক ধরে কালিকাবাড়িতে একটি চিংড়ি ঘের দখল করেও রেখেছেন এই সুলতান মেম্বার।

এ সময় বিক্ষোভকারীরা আরও বলেন, গত শনিবার (১৬ এপ্রিল) ওই মেম্বারের টর্চার সেলে উত্তর কাইনমারি এলাকার সুভাষ চন্দ্র সরকারের দুই ছেলে বিনোদ ও বিপ্লব সরকারকে নির্যাতন করা হয়। পরে এ ঘটনায় মেম্বার সুলতান ও তার ছেলে জাকিরসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন নির্যাতিতদের বড় ভাই কুমুদ সরকার। এর পরদিন সুলতান মেম্বারসহ একাধিক আসামি র‌্যাবের হাতে গ্রেফতারও হন। কিন্তু জামিনে বের হয়ে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের সদস্যদের হত্যা, গুম ও হামলা-মামলার হুমকি দিচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে মেম্বার সুলতানসহ তার বাহিনীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সুলতান মেম্বারের বিরুদ্ধে আদালতে নতুন একটি মামলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা এলে যথাযথভাবে পালন করবো। এর আগেও, সুলতান মেম্বারের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন তিনি।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, জামিনে বের হয়ে সুলতান মেম্বার ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভয়-ভীতিসহ নানা ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ১০৭ ধারায় সুলতান মেম্বারের বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় প্রশাসন সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

জামিনে বেরিয়ে লাশ ফেলে দেওয়ার হুমকি সুলতান মেম্বারের

আপডেট টাইম : 10:05:48 pm, Thursday, 21 April 2022