Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

জীবন বদলে গেল সানি লিওনির

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:17:24 pm, Sunday, 31 July 2022
  • 158 বার

বিনোদন ডেস্ক।।
সিঁড়িতে বসে আছেন বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ণ তারকা সানি লিওনি। তার পাশেই বসা আছেন বলিউডের গুণী পরিচালক অনুরাগ কাশ্যপ। দুজনের মুখের উচ্ছ্বাসই বলে দিচ্ছে নতুন কাজের বার্তা দিচ্ছেন তারা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুরাগের সঙ্গে ছবি শেয়ার দিয়ে তা ক্যাপশনে সানি লিখেছেন, ‘আমার হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, আমার স্বপ্ন সত্যি হয়েছে! কখনও ভাবিনি অনুরাগের মতো এত বড় মাপের পরিচালক আমায় কাজের সুযোগ দেবেন। আমার পেশা-সফর বরাবরই মজাদার, তবে সহজ নয়। এত বছর ভারতে, বলিউডে থাকার পরে অবশেষে আমি ফোন পেলাম অনুরাগের। জিজ্ঞেস করল, আমি ওর ছবির জন্য অডিশন দেবো কি না!’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বলিউডে বেশ কয়েকটি ছবি করলেও পছন্দমতো ছবি না পাওয়ার আফসোস ছিল সানির। তবে তার সে আফসোসের অবসান ঘটছে। নিজের নতুন ছবির জন্য সানিকে অডিশনে ডেকেছেন অনুরাগ কাশ্যপ। সানি লিওনি নিজেই তা জানিয়েছেন। সানি আরও লিখেন, ‘জীবনে এমন কিছু মুহূর্ত হঠাৎই আসে। এক মুহূর্তে জীবন বদলে যায়। অনুরাগ আমার জন্য যা করল, কখনও ভুলব না। আমায় পথ দেখানোর জন্য ধন্যবাদ। ভালোবাসি তোমায়।’

সানির আসল নাম কর্ণজিৎ কৌর। ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন।

সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গিয়েছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে। তাকে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

জীবন বদলে গেল সানি লিওনির

আপডেট টাইম : 06:17:24 pm, Sunday, 31 July 2022