Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:14:49 pm, Sunday, 16 April 2023
  • 222 বার

আমার ডেস্ক:বেশ কয়েকদিন যাবৎ সারাদেশে তাপপ্রবাহ চলছে। ঢাকাসহ বেশিরভাগ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৫ থেকে ৪২ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন পরিস্থিতিতে দেশে ‘তাপমাত্রা জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।রোববার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর।

দীপংকর বর বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এমন কিছু ভাবা হচ্ছে। আবহাওয়া যদি আরও কিছুদিন এমন থাকে, তখন ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে। এটি ভবিষ্যতের বিষয়। এখন আপাতত এই বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, আবহাওয়াজনিত জরুরি অবস্থা জারি করার মতো কোন সিদ্ধান্ত এখনও হয়নি। বৃষ্টি হলেই এ তাপদাহ কমে যাবে। তাই আরও কয়েকদিন পরিস্থিতি দেখতে চাই, তারপর এ সিদ্ধান্ত নিয়ে ভাবা হবে।যদি জরুরি অবস্থা জারি হয় তাহলে কি ধরনের নির্দেশনা থাকবে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সর্বশেষ কবে এ ধরনের জরুরি অবস্থা জারি হয়েছিল তা আমার জানা নেই। তাই আবহাওয়াজনিত জরুরি অবস্থায় চলাফেরায় কী ধরনের সিদ্ধান্ত হয় তাও জানা নেই।

তিনি বলেন, জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত নিতে হলে আরও কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখনও এ ধরনের বৈঠক হয়নি। তাই জরুরি অবস্থা জারি হচ্ছে এটা বলা যাবে না।

পরিবেশ মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা, নয়াদিল্লীসহ বিভিন্ন শহরে এ তাপদাহ চলছে। জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ এই তাপদাহ চলছে বলেও মনে করেন তিনি।

এদিকে শুধু ঢাকা নয় প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে ভারতের রাজধানী নয়া দিল্লি ও পাকিস্তানের লাহোর শহর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের রাজধানী নয়া দিল্লিতে।১৫ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

রোববার বেলা ১১টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার। যা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে

আপডেট টাইম : 06:14:49 pm, Sunday, 16 April 2023