Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি দল

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:03:05 am, Sunday, 12 February 2023
  • 86 বার

আমার ডেক্স:বাংলাদেশ থেকে তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল উদ্ধার কাজ পরিচালনা করছে বাংলাদেশ থেকে তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে।

এরই মধ্যে বাংলাদেশ থেকে তুরস্কে যাওয়া উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। দলটি মূলত তুরস্কের আদিয়ামান শহরে তাঁদের কার্যক্রম চালাচ্ছে। প্রথম দিনের কার্যক্রমে বাংলাদেশের সম্মিলিত এই উদ্ধারকারী দল ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছে। এ ছাড়া তিনটি মরদেহ উদ্ধার করেছে দলটি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যাওয়া ৬০ সদস্যের উদ্ধারকারী দল গত বৃহস্পতিবার আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তাঁরা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে।বাংলাদেশি দলে ফায়ার সার্ভিসের ১২ জন, ১০ জন চিকিৎসক, সেনাবাহিনীর ২৪ জন এবং ১৪ জন কেবিন ক্রু রয়েছেন।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে কিশোরীকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি দল

আপডেট টাইম : 02:03:05 am, Sunday, 12 February 2023