Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে ১৫০ রেলকোচ

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:44:14 pm, Monday, 3 August 2020
  • 381 বার

প্রায় ৬৫৮ কোটি টাকায় দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে ১৫০টি মিটারগেজ রেলকোচ (বগি)। আগামী দেড় থেকে আড়াই বছরের মধ্যে বগিগুলো দেশে আসবে। বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে ২০টি ডিজেলচালিত লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী বগি ক্রয় প্রকল্পের অংশ হিসেবে বগিগুলো আসবে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের উপস্থিতিতে চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন প্রকল্প পরিচালক হাসান মনসুর এবং যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার সুংশিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার জং বাম। চুক্তি মূল্য বাংলাদেশি টাকায় ৬৫৮ কোটি ৮১ লাখ টাকা। প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। রেলমন্ত্রী বলেন, বগি রেলবহরে যুক্ত হওয়ার পর যাত্রীসেবা বাড়বে। চুক্তি অনুযায়ী মান ঠিক রেখে নির্ধারিত সময়ে বগি সরবরাহ করতে অনুরোধ জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে ১৫০ রেলকোচ

আপডেট টাইম : 03:44:14 pm, Monday, 3 August 2020