Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

দুষ্টুমি করে পায়ুপথে বাতাস ঢোকানোয় সহকর্মীর মৃত্যু

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:00:31 pm, Saturday, 2 April 2022
  • 105 বার

অনলাইন ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানায় অপু (১৯) নামে এক শ্রমিককে দুষ্টুমি করে পায়ু পথে বাতাস ঢোকায় তারই সহকর্মী। এতে অপুর মৃত্যু হয়। শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত রাজুকে (১৫) আটক করেছে।

মৃত অপু মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার পূর্ব শিয়ালদী গ্রামের পলাশের ছেলে। আটক রাজু দিনাজপুরের ফুলবাড়িয়া থানার মাধ্যমপাড়া গ্রামের জোনাব আলীর ছেলে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সকালে দুই সহকর্মী কারখানার ফ্লোর পরিষ্কার করার কাজ শুরু করে। পাইপে সজোরে বায়ু প্রয়োগ করে ময়লা পরিষ্কার সময় কারখানার ভেতরে অপু দুষ্টুমির ছলে রাজুর পায়ু দিয়ে বায়ু প্রবাহের চেষ্টা করে। কিন্তু তা প্রতিহত করে রাজু তখন অপুকে ধরে জোর করে তার পায়ু পথে বায়ু প্রবাহের নল দিয়ে বাতাস ঢুকিয়ে দিলে অপু অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি কর্তৃপক্ষ জানতে পারলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আটক রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

দুষ্টুমি করে পায়ুপথে বাতাস ঢোকানোয় সহকর্মীর মৃত্যু

আপডেট টাইম : 08:00:31 pm, Saturday, 2 April 2022