Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দেশে ফিরেছেন ভারতীয় সমুদ্র সীমায় উদ্ধার ৩২ জেলে

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:04:15 pm, Wednesday, 24 August 2022
  • 134 বার

বাগেরহাট প্রতিনিধি:

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে ভাসতে ভাসতে ভারতীয় সমুদ্র সীমানায় চলে যাওয়া দুটি ট্রলারের ৩২ জেলে মোংলায় পৌঁছেছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলেরা মোংলায় পৌঁছান।এর আগে সকালে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ থেকে জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ফিশিং ট্রলার ‘এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া’ ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ বিভিন্ন স্থান থেকে ৩২ জনকে উদ্ধার করে। পরবর্তীতে দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে জেলেদের বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় প্রথমে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন এর নিকট হস্তান্তর করা হয় এবং পরে কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলার মাধ্যমে জেলেদের মোংলা সদর দপ্তরে আনা হয়।

রাতেই জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দেশে ফিরেছেন ভারতীয় সমুদ্র সীমায় উদ্ধার ৩২ জেলে

আপডেট টাইম : 07:04:15 pm, Wednesday, 24 August 2022