Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ধর্ষণের পর কলেজছাত্রীর ভিডিও ভাইরাল, যুবকের ১০ বছরের জেল

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:41:13 pm, Monday, 19 June 2023
  • 136 বার

আমার ডেক্স:কলেজ ছাত্রীর ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করার অপরাধে যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ওই যুবক দেবহাট উপজেলার কোমরপুর গ্রামের জনৈক জিয়াদ আলীর ছেলে জাহিদুল ইসলাম।সোমবার খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস (জেলা ও দায়রা) জজ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের স্পেশাল পিপি এম এম সাজ্জাদ আলী।

তিনি মামলার এজাহারে বর্ণিত তথ্যের বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ৩০ জানুয়ারি সকাল ৭ টার দিকে কলেজ পড়ুয়া ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ওই ছাত্রী সখীপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে আসামি জাহিদুল ইসলাম তাকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে আত্মীয় বাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময়ে আসামি কৌশলে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। ঘটনাটি কাউকে না জানানোর কথা জানিয়ে তাকে ঘটনাস্থল থেকে বের করে দেয় আসামি জাহিদুল। পরে ভিডিও চিত্র দেখিয়ে কলেজ ছাত্রীর কাছ থেকে আরও সুবিধা নিতে চেয়ে ব্যর্থ হ‌য়ে ব্লু টুথের মাধ্যমে ওই ভিডিও বিভিন্ন জন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে আসামি জাহিদুল।

পরে ভিকটিমের মা বাদী হয়ে দেবহাট থানায় তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ সংশোধনী ২০১৩ এর ৫৭ ধারায় মামলা দায়ের করেন। একই বছরের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এস আই উজ্জল কুমার দত্ত জাহিদুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ১৯ জনের মধ্যে ১৬ জন আদালতে স্বাক্ষ্য প্রদান করেন।

তিনি বলেন, ২০১৯ সালে মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। পরবর্তীতে সাইবার ট্রাইব্যুনাল আদালত খুলনায় হলে ২০২১ সালের ১ জুন মামলাটি ঢাকা থেকে এখানে হস্তান্তর করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ধর্ষণের পর কলেজছাত্রীর ভিডিও ভাইরাল, যুবকের ১০ বছরের জেল

আপডেট টাইম : 06:41:13 pm, Monday, 19 June 2023