Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:01:00 pm, Thursday, 5 February 2026
  • 62 বার

বাগেরহাট প্রতিনিধি:ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়নের শ্রীঘাট এলাকায় বিশাল এক মহিলা সমাবেশে তিনি এ ভোট চান। ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।

মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও শেখ মহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, মোল্লাহাট উপজেলা মহিলা দলের সভানেত্রী পাইলট রেঞ্জিনা আহমেদ প্রিয়াঙ্কা।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোস্তাইন বিল্লাহ, শেখ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, শেখ মাহমুদ আলী, সরদার মহিবুল্লাহ, শেখ এরাদুল, শেখ বাবুল হোসেন, মহিলা নেত্রী শিরিনা আক্তার, ইউপি সদস্য নাদিরা বেগম, আনোয়ারা খাতুন, মরিয়ম বেগম, মুসলিমা বেগম সহ ৭ নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সমর্থক বৃন্দ।

তাহমিনা বেগম লিমা তার বক্তব্যে বলেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন একজন পরোপকারী সৎ নির্ভীক ও সাহসী নেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি নেতাকর্মীদের বিনামূল্যে জামিন করিয়েছেন তাদের পরিবারের খোঁজখবর রেখেছেন। নিজেও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, জেল খেটেছেন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। বাগেরহাটের তিনটি সংসদীয় আসনকে চারটি সংসদীয় আসনে রূপান্তরিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিয়া খালেদা জিয়া তারেক রহমান বিএনপি ও ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তাহমিনা লিমা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা লিমা

আপডেট টাইম : 08:01:00 pm, Thursday, 5 February 2026