Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ধূমপান করে চাকরি খোয়ালেন ৩ শ্রমিক

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:31:34 pm, Thursday, 18 August 2022
  • 122 বার

মোংলা প্রতিনিধি:ধূমপান করায় তিন শ্রমিককে নির্যাতনের পর মুচলেকা নিয়ে চাকরিচ্যুতের অভিযোগ উঠেছে মোংলা ইপিজেডের জিম লাইট গার্মেন্টসের অ্যাডমিন স্টেশন কর্মকর্তা হৃদয় মাহমুদের বিরুদ্ধে। চাকরিচ্যুতরা হলেন, ওই পোশাক কারখানার মেশিন অপারেটর ইব্রাহিম জোমাদ্দার, নয়ন হাওলাদার ও তাদের হেলপার পলক। চাকরিচ্যুতদের অভিযোগ, ফ্যাক্টরির ওয়াশরুমে ধূমপান করায় তাদের নির্যাতন করে বেতন না দিয়েই অব্যাহতি দেওয়া হয়। এসময় তাদের ইলেকট্রিক শকসহ বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়।

এ বিষয়ে ইব্রাহিম জোমাদ্দার জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজের ফাঁকে তারা ওয়াশরুমে গিয়ে ধূমপান করেন। এসময় ফ্যাক্টরির সুপারভাইজার মো. মেহেদী ও লাইনম্যান মো. লিটন তাদের ধরে অ্যাডমিন কর্মকর্তা হৃদয় মাহমুদের কাছে নিয়ে যান। এরপর তিনি গালমন্দের পাশাপাশি তাদের শারীরিক নির্যাতন ও ইলেকট্রিক শর্ট দিয়ে রোদে দাঁড় করিয়ে রাখেন। পরে তাদের কাছ থেকে চাকরি থেকে অব্যাহতির মুচলেকা রেখে ফ্যাক্টরি থেকে বের করে দেন।

চাকরিচ্যুত ইব্রাহিম জানান, দেড় মাস আগে কাজে যোগ দেই। এর আগে এক মাসের বেতন পেয়েছি। চাকরিচ্যুত করলেও বাকি ১৫ দিনের বেতন দেননি অ্যাডমিন অফিসার।

বিষয়টি নিয়ে হৃদয় মাহমুদ বলেন, ধূমপান করায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এখানে বেপজার কিছু নিয়ম রয়েছে, নিয়ম ভঙ্গের কারণে এটা করা হয়েছে। তাদের কোনো ধরনের নির্যাতন বা ইলেকট্রিক শক দেওয়া হয়নি।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, বিষয়টি আমিও শুনেছি। হৃদয় যদি এমন করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের চাকরিচ্যুতরা তাদের বেতন অবশ্যই পাবেন সে ব্যবস্থাও আমি করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ধূমপান করে চাকরি খোয়ালেন ৩ শ্রমিক

আপডেট টাইম : 07:31:34 pm, Thursday, 18 August 2022