Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নওয়াজের পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ, ফেরাতে পারেন দেশেও

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:01:56 pm, Wednesday, 13 April 2022
  • 129 বার
সংবাদ সংস্থা: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই দাদা নওয়া শরিফকে ‘নিরাপদে’ দেশে ফেরাতে তৎপর হলেন শাহবাজ। বুধবার পাকিস্তান বিদেশ দফতরের তরফে লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজের ‘কুটনৈতিক পাসপোর্ট’ পুনর্নবীকরণের সরকারি নির্দেশনামা জারি হয়েছে।

সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী শাহবাজ মঙ্গলবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন পাক বিদেশ দফতরকে। বুধবার লন্ডনের পাক হাই কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

পানামা নথি ফাঁসের পর ২০১৭ সালে দুর্নীতি এবং আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন আদালত নওয়াজকে ১০ বছরের জেলের সাজা দিয়েছিল। জেলে যেতে হয় তাঁকে। পাক সুপ্রিম কোর্টও সে রায় বহাল রাখে। ২০১৯-এ চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতাকে লন্ডন যাওয়ার অনুমতি দিয়েছিল পাক আদালত। কিন্তু লন্ডনে গিয়ে নওয়াজ আর ফেরেননি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাক সরকার নওয়াজকে ‘পলাতক’ ঘোষণা করে তাঁকে প্রত্যর্পণের আবেদন জানায় ব্রিটেনের কাছে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। যায়। ইমরান জমানাতেই বাজেয়াপ্ত করা হয় নওয়াজের পাসপোর্ট। শাহবাজ সরকারের নির্দেশে ‘কুটনৈতিক পাসপোর্ট’ ফিরে পাওয়ার ফলে নওয়াজ এ বার দেশে ফিরে সরকারের সহায়তায় বয়স এবং স্বাস্থ্যের কারণে পাক সুপ্রিম কোর্টে সাজা মকুবের আবেদন জানাতে পারেন বলে সে দেশের সংবাদমাধ্যমের দাবি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নওয়াজের পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ, ফেরাতে পারেন দেশেও

আপডেট টাইম : 09:01:56 pm, Wednesday, 13 April 2022