Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নায়িকার বইয়ের মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:53:16 pm, Friday, 24 February 2023
  • 95 বার

আমার ডেস্ক:চিত্রনায়িকা জাহারা মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় তার ‘প্রেমিকার নাম কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

মিতুর বই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, সে ভালো লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকে।’

মন্ত্রীকে পাশে পেয়ে উচ্ছ্বসিত মিতু বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। সরকারের অবকাঠামোগত বিপ্লব যার হাত ধরে তিনিই আমাদের প্রিয় মানুষ। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট।’

বইটিতে একশটি কবিতা বন্দি করেছেন মিতু। প্রকাশ পেয়েছে দেশ পাবলিকেশন্স থেকে। কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন মিনতি রায়। মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নায়িকার বইয়ের মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : 07:53:16 pm, Friday, 24 February 2023