Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ঢাকার সম্মতিকে স্বাগত জানাল ওয়াশিংটন

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:13:04 am, Friday, 5 May 2023
  • 111 বার

আমার ডেস্ক:বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নজরদারির সুযোগ দিতে সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত অংশীদারত্ব সংলাপে এই সিদ্ধান্তের কথা জানানো হলে যুক্তরাষ্ট্র এই প্রতিক্রিয়া ব্যক্ত করে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে রাজনৈতিক বিষয়াদির আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড সংলাপে তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ উপায়ে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, সরকার ও কমিশন খোলা মনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই নির্বাচন দেখার সুযোগ করে দেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রসচিব ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়ে বাংলাদেশের ভাবনা (ইন্দো-প্যাসিফিক রূপরেখা) তুলে ধরেন। ভিক্টোরিয়া ন্যুল্যান্ড এতে তাঁর দেশের ইন্দো-প্যাসিফিক কৌশলের সঙ্গে কয়েকটি মিল চিহ্নিত করেন। সংলাপে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সরকারের সম্মতিসহ বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন।

এ ছাড়া পররাষ্ট্রসচিব জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরাতে এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর দেশটির আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি পুনরায় তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ দুই দেশের কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ঢাকার সম্মতিকে স্বাগত জানাল ওয়াশিংটন

আপডেট টাইম : 01:13:04 am, Friday, 5 May 2023