Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

পরীমণিকে নিয়ে আমি সুখে আছি : শরিফুল রাজ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:32:07 pm, Tuesday, 15 November 2022
  • 101 বার

ডেস্ক রিপোর্ট:বুধবার রাতের হুট করেই স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়ি স্ট্যাটাস দেন পরীমণি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফীকেও দালাল বলে আখ্যায়িত করেন। ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করেই নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর পরীমণি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথা-বার্তার স্ক্রিণশটাও ফাঁস করেন। বিষয়টি নিয়ে সরগরম দেশের মিডিয়াপাড়া। এতোদিন মুখে কুলুপ আঁটলেও অবশেষে মুখ খুলেছেন শরিফুল রাজ।

তিনি বলেন, ‘আমি সত্যিই জানি না সেখানে কি হয়েছিল। কিন্তু আমি শুধু একটা কথাই বলব-আমি একজন সুখী পরিবারের মানুষ। আমার স্ত্রী এবং সন্তান নিয়ে সন্তুষ্ট। আমি পরীকে খুব ভালোবাসি। এছাড়া আমি আমার যে কেনো কাজের প্রতিই যত্নশীল থাকি। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।’

রাজ আরও বলেন, পরী কেনো ওই স্ট্যাটাস দিয়েছে ওইটা পরীই বলতে পারবে। তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলবো, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যি নেই।

রাজ বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। পরীমণি কেন এমন করল একমাত্র সেই তা জানে এবং আমি আশা করব সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেন। এরপর গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

পরীমণিকে নিয়ে আমি সুখে আছি : শরিফুল রাজ

আপডেট টাইম : 06:32:07 pm, Tuesday, 15 November 2022