Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

পশুর নদী থেকে ইঞ্জিন বোট, দেশী অস্ত্রসহ ৩ চোরাকারবারি আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:41:37 am, Saturday, 24 December 2022
  • 211 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের পশুর নদী থেকে ইঞ্জিন চালিত বোট ও দেশীয় অস্ত্রসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে মোংলা উপজেলার জয়মনির টোটা এলাকায় পশুর নদী হতে এদের আটক করা হয়।

এসময়, ওই বোট থেকে ২২ বক্স গোল্ডেন ব্রিজ ওয়েল্ডিং মেটারিয়াল, ৯ টি মেটালিক ফ্যান লোবার, ১০ টি জয়েন্ট বুশ, চাপাটি, দা, ছুরি ও লোহার রডসহ বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ এক লাখ ৩২ হাজার ১৬০ টাকা, মুঠোফোন এবং ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

আটক হওয়া চোরাকারবারিরা হল, মোংলা উপজেলার সদরের আল আমিন, মোঃ আশিক এবং মোঃ আরিফ । জব্দ মালামাল ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে। আটক চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজ থেকে মূল্যবান পন্য চুরি করত বলে স্থানীয়রা জানিয়েছেন ।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান বলেন, সুন্দরবনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বেশকিছু মালামাল ও দেশীয় অস্ত্রসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

পশুর নদী থেকে ইঞ্জিন বোট, দেশী অস্ত্রসহ ৩ চোরাকারবারি আটক

আপডেট টাইম : 12:41:37 am, Saturday, 24 December 2022