Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজে ৩০ কোটি টাকার ভারতীয় পণ্য

  • Md.Liton
  • আপডেট টাইম : 08:07:50 pm, Thursday, 26 May 2022
  • 134 বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি:বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে গত ১০ মাস ভারত থেকে আসা ল্যাগেজপার্টি নামধারী পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৩০ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। আটক পণ্যের মধ্যে রয়েছে শাড়ি-৩ হাজার ৫৪৯ পিস, থ্রি-পিস-২ হাজার ৯৩০ পিস, চকলেট ২ হাজার ৭০২ কেজি, কসমেটিকস ১০ হাজার ৪২২ পিস, মেডিসিন ২৬২ কেজি, মদ ৮৬ কেজি, জুয়েলারি ৪৫১ কেজি, ফেব্রিকস ৯৯৬ কেজি, কম্বল ১২৩ কেজি, মেশিনারি যন্ত্রাংশ ৪ হাজার ৪৬৫ কেজি, স্যান্ডেল ১০৪ কেজি, মোবাইল ১০টি।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমানের নির্দেশে যুগ্ম কমিশনার আ. রশিদ মিয়া গত ১০ মাসে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য আটক করেছেন। অবৈধ পণ্য আটকের সময় ১ হাজার ৬১৩টি বিভাগীয় মামলা দায়ের করেছেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস সূত্র জানায়, ব্যাগেজ রুলসের বহির্ভূত পণ্য এনে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। যুগ্ম কমিশনার আ. রশিদ মিয়া বেনাপোলে যোগদানের পরপরই তিনি চেকপোস্টে রাজস্ব ফাঁকি রোধে কঠোর ভূমিকা গ্রহণ করায় ৩০ কোটি টাকার রাজস্ব আয় করা সম্ভব হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আ. রশিদ মিয়া জানান, সরকারি রাজস্ব আহরণে চোরাচালান প্রতিরোধে কাজ করছে কাস্টমস কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে বেনাপোল কাস্টমস চেকপোস্ট অরক্ষিত ছিল, এখান থকে সরকারের কোনো রাজস্ব আয় ছিল না। বর্তমানে আমরা রাজস্ব আয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজে ৩০ কোটি টাকার ভারতীয় পণ্য

আপডেট টাইম : 08:07:50 pm, Thursday, 26 May 2022