Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পিলখানার শহীদদের প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:05:48 am, Sunday, 26 February 2023
  • 95 বার

আমার ডেস্ক:পিলখানা ট্র্যাজেডির নারকীয় ঘটনায় শহীদদের নানা আয়োজনে স্মরণ করা হয়েছে। জানানো হয়েছে অশ্রুসিক্ত শ্রদ্ধা। গতকাল সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তাদের প্রতি শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষে সেখানে শ্রদ্ধা জানান প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা ও নিহতের স্বজনরা শ্রদ্ধা জানান। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করেন। একইসঙ্গে কর্মরত সামরিক সদস্যরা স্যালুট প্রদান করেন। এসময় নিহত সেনা কর্মকর্তাদের কবরের সামনে কান্নায় ভেঙে পড়েন তাদের স্বজনরা। প্রার্থনা করেন অশ্রুসিক্ত নয়নে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার মধ্যদিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, সার্বভৌমত্ব, স্বাধীনতা প্রচ-ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল।

এ ঘটনার উদ্দেশ্য ছিল মূলত সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়া। এ ঘটনার তদন্ত যেভাবে হওয়া দরকার ছিল, আমাদের এখানে তা হয়নি। সুষ্ঠু তদন্তের মধ্যদিয়ে প্রকৃত অপরাধীদের এবং এর পেছনে যারা ছিলেন তাদের বের করে আনতে যে তদন্ত প্রক্রিয়া দরকার ছিল তা হয়নি। পত্রপত্রিকায় দেখতে পেয়েছি সেনাবাহিনী যে প্রতিবেদন তৈরি করেছিল তার পূর্ণাঙ্গ যে চেহারা তার কোনো কিছুই দেশবাসী জানতে পারেনি।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, হত্যাকাণ্ডের দিন বিএনপি চেয়ারপারসনের গতিবিধি ছিল সন্দেহজনক। এ ঘটনায় দায়ের করা মামলার চূড়ান্ত রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। এ বছরের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায় কার্যকর করতে পারবো বলে আমরা প্রত্যাশা রাখি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকালবেলা ঘুম থেকে ওঠেন না। কিন্তু সেদিন তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে গাড়িতে করে দু’দিনের জন্য কোথায় যেন চলে যান। এই ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারকে উৎখাতের চক্রান্ত ছিল। সরকার ক্ষমতা নেয়ার ৫০ দিনের মাথায় এ ধরনের ঘটনা সরকারকে উৎখাত করার প্রচেষ্টা বলে উল্লেখ করে তিনি বলেন, যারা আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে না, যারা আওয়ামী লীগ সরকারকে দেখতে চায়নিণ- তাদের ষড়যন্ত্রের অংশই এ ধরনের ঘটনা।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। বেশির ভাগ শহীদ পরিবার মনে করে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে স্বচ্ছতা নেই। তাই, শহীদ পরিবারের মনে ক্ষোভ আছে। সরকারের দৃষ্টি দেয়া দরকার নৃশংস হত্যাকাণ্ডের বিচারে যেন শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হতে পারে। শহীদ পরিবারের সদস্যদের সন্তুষ্ট হতে দেখিনি। তিনি বলেন, এত বড় হত্যাকা- হয়ে গেল কেউই কিছু জানতে পারলো না। কেউ আঁচ করতে পারলেও, কেন ব্যবস্থা নেয়া হলো না? আবার, এমন ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বশীল যারা আঁচ করতে পারেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়। তিনি বলেন, ২৫শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক দিন। মহান মুক্তিযুদ্ধে যত সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। আমরা শোকাহত, আমার ভাগ্নে এই হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সকল সেনা কর্মকর্তা সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পিলখানার শহীদদের প্রতি অশ্রুসিক্ত শ্রদ্ধা

আপডেট টাইম : 01:05:48 am, Sunday, 26 February 2023