Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

পূজা বিপর্যস্ত, আমেরিকায় যাচ্ছেন না

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:34:23 am, Wednesday, 5 October 2022
  • 104 বার

নিউজ ডেক্স:ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। এরই মধ্যে তার ক্যারিয়ারে যোগ হয়েছে কয়েকটি ব্যবসাসফল সিনেমা। সম্ভাবনাময়ী এই নায়িকাকে নিয়ে নির্মাতা-প্রযোজকের আগ্রহও কম নয়। ঠিক এই সময়ে তাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ডালপালা মেলেছে। যদিও এসব গুঞ্জনের সত্যতা মেলেনি। তবে বিষয়টি নিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন পূজা। মানসিকভাবে ভেঙে পড়েছেন। তা ছাড়াও জ্বরে আক্রান্ত হয়েছিলেন পূজা। কাছের মানুষদের সঙ্গে ফোন কলে কান্নাকাটি করছেন বলেও কয়েকটি সূত্র এই প্রতিবেদককে জানিয়েছেন।

আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ড। এতে পূজার অংশ নেয়ার কথা ছিল। এজন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এই সফর বাতিল করেছেন তিনি। বিশ্বস্ত একটি সূত্র রাইজিংবিডিকে বলেন—‘এই যাত্রায় আমেরিকা যাচ্ছেন না পূজা।’ পূজা চেরিকে যুক্তরাষ্ট্রে নেয়ার বিষয়ে সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী এক প্রযোজক। মঙ্গলবার (৪ অক্টোবর) রাইজিংবিডির সঙ্গে কথা বলেন তিনি। এ প্রযোজক বলেন—‘এ যাত্রায় পূজা আমেরিকা যাচ্ছেন না। কারণ তার মানসিক অবস্থা ভালো নেই। চলমান গুঞ্জনে মানসিক চাপ নিতে পারছে না পূজা; আগামী নভেম্বরে আমেরিকা যাবেন। তবে কোনো শুটিংয়ের জন্য নয়, জাস্ট ঘুরতে। আমেরিকায় একমাস অবস্থান করে ঢাকায় ফিরবেন তিনি।’

শাকিবের সঙ্গে একটি সিনেমায় পূজার কাজ করার কথা শোনা যাচ্ছিল। এ বিষয়ে এই প্রযোজক বলেন, ‘শাকিব খানের সঙ্গে পূজার কোনো যোগাযোগ নেই। পাশাপাশি নতুন কোনো কাজও হচ্ছে না পূজা-শাকিবের। পূজা এখন তার নিজের মতো করে সময় কাটাচ্ছেন।’

পূজা অভিনীত ‘হৃদিতা’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। চলমান পরিস্থিতির কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন পূজা। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই সিনেমার প্রচারণায় খুব একটা দেখা না গেলেও খুব শিগগরি প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মাতা ইস্পাহানি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

পূজা বিপর্যস্ত, আমেরিকায় যাচ্ছেন না

আপডেট টাইম : 12:34:23 am, Wednesday, 5 October 2022