উল্লেখ্য বিদ্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যরা মিলে বিদ্যালয় চত্তরে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ ও পুরাতন ভবন ভেঙ্গে তা বিক্রয় করে দিয়ে প্রায় ১৯লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির বাগেরহাট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষীতে উক্ত বিদ্যালয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি সরেজমিনে, তদন্তে আসেন। এ ব্যাপারে তদন্ত কমিটির কর্মকর্তা শেখ মোস্তাকিন বিল্লা এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়েছি। কিন্তু বিষয়টি ঘটনার সময়ে করলে তদন্ত করতে সুবিধা হতো। এসময়ে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী দাশ, এ্যাডঃ সোবহান শেখ, ইউপি সদস্য প্রদীপ কুমার সাহা (বাপ্পি), শেখ জিল্লুর রহমান, মোঃ আতিয়ার রহমান, মোঃ খলিলুর রহমান ও শহীদ ফকিরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
-
Md.Liton - আপডেট টাইম : 12:10:27 pm, Thursday, 12 May 2022
- 210 বার
চুলকাটি(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৮০নং ভট্টে-বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য কর্তৃক বিদ্যালয়ের অভ্যন্তরে রোপনকৃত বিপুল পরিমানে সরকারী গাছ ও পুরাতন ভবন নিয়ম নীতিমালা অমান্য করে তা বিক্রয় করার অভিযোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটনা স্থাল পরিদর্শন করে তদন্ত সম্পন্ন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী তিনজন শিক্ষা কর্মকর্তা ঘটনা স্থান পরিদর্শন করেন। তদন্ত কমিটির নেতৃবৃন্দরা হলেন, শেখ মোস্তাকিন বিল্লা, প্রভাত হালদার ও বিকাশ চন্দ্র দাস। তারা প্রায় দু’ঘন্টা ব্যাপী বিদ্যালয়ে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা ও সরেজমিনে কর্তনকৃত গাছের গোড়া ও ভেঙ্গে বিক্রয় করা পুরাতন ভবনের স্থান পরিদর্শন করেন।
জনপ্রিয় সংবাদ












