Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই

ফকিরহাটের পাওয়া অজ্ঞাত সেই মরদেহের পরিচয় মিলেছে

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:54:17 pm, Sunday, 8 May 2022
  • 220 বার

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। মরদেহের সঙ্গে থাকা মোবাইলের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এর আগে আজ রোববার সকাল ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রোববার সকাল ৯টার দিকে ওই পথ দিয়ে পথচারীরা যাতায়াতের সময় দুর্গন্ধ টের পান। দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মহাসড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটির নিচে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে মডেল থানা-পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির গায়ে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল।

মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভুইয়া জানান, উদ্ধার হওয়া মৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ উপজেলার উড়াবুনিয়া গ্রামের নারায়ন চন্দ্র মন্ডল (৪০)। তিনি ওই গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন তরমুজ চাষি। মৃতের নিকট মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানান তিনি।

এদিকে মৃত ব্যক্তির ছেলে কৌশিক মন্ডলের বরাত দিয়ে এসআই আরও জানান, গত ৫ মে সকালে তরমুজ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর আর বাড়িতে ফেরেনি। তবে কীভাবে তিনি মারা গেছেন তা সঠিকভাবে বলতে পারেনি পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃতদেহটি ২/৩দিন ধরে এখানে পড়ে ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যু রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

ফকিরহাটের পাওয়া অজ্ঞাত সেই মরদেহের পরিচয় মিলেছে

আপডেট টাইম : 07:54:17 pm, Sunday, 8 May 2022