Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
ফেসবুকে প্রেমের ফাঁদ

ফাঁদে ফেলে মুক্তিপণ, ৪ প্রতারক গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:14:33 am, Tuesday, 28 March 2023
  • 339 বার

নিজস্ব প্রতবেদক,বাগেরহাট:ফেসবুকে পরিচয়। এরপর প্রেম নিবেদন। পরে প্রেমিককে ডেকে নেওয়া হয় বাগেরহাটের মোল্লাহাটে। সেখানে গিয়ে প্রতারণার শিকার হতে হয় প্রেমিককে। ফাঁদে ফেলে তার কাছে চাওয়া হয় মুক্তিপণ। আর মুুক্তিপণ দাবির অভিযোগে পুলিশ চার প্রতারককে গ্রেপ্তার করেছে। প্রতারিত প্রেমিক বরিশাল জেলার চরকানম গ্রামের আসলাম হাওলাদারের ছেলে রাকিব ওরফে রাশেদকে পুলিশ মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকার গুনির খাল এলাকা থেকে উদ্ধার করেছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চার প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া প্রতারক হল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার,বশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা ও আকরাম সেখের ছেলে খালিদ সেখ। এছাড়া ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে আটকদের মধ্যে।

পুলিশ জানায়, রাশেদ ঢাকার তেজগাঁও একটি কোম্পানিতে চাকরীরত অবস্থায় ফেসবুকে মাকছুদা আক্তার নীলার সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে ২৫ মার্চ বিকেলে রাশেদ ঢাকা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আসেন। সেখানে পূর্ব থেকে অপেক্ষমান ছলনাকারী নারী মাকছুদা আক্তার নীলা বেড়ানোর কথা বলে রাশেদকে একটি ইজি বাইকে তোলে। কিছুদুর যাওয়ার পর ইজি বাইকে আরও ৪-৫জন যুবক ওঠে। তখন মাকছুদা কৌশলে ইজি বাইক থেকে নেমে যায়।

একপর্যায়ে মোল্লাহাট উপজেলার কামারগ্রাম এলাকার গুনির খালের মাথায় ফাকা জায়গায় এনে রাশেদের মোবাইল ও কাছে থাকা নগদ সাড়ে ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময়ে উল্লিখিত আসামীরা রাশেদের গলায় ছুরি ধরে মারধর করতে থাকে এবং দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে জানতে পেরে রাশেদকে উদ্ধারের জন্য তার পরিবারের লোকজন মোল্লাহাট থানায় আসে। অভিযান চালিয়ে নিলাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন কুমার দাস বলেন, প্রতারণার শিকার রাশেদকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাশেদের তথ্য অনুযায়ী চার প্রতারকদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার

ফেসবুকে প্রেমের ফাঁদ

ফাঁদে ফেলে মুক্তিপণ, ৪ প্রতারক গ্রেপ্তার

আপডেট টাইম : 01:14:33 am, Tuesday, 28 March 2023