কৌশিক বিশ্বাস ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এমন অভিযোগে সোমবার তারাবির নামাজের আগে মিছিল করে মুসল্লিরা। একপর্যায়ে তার বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কৌশিক বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
Md.Liton 











