Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

ফেসবুকে প্রেম, প্রেমিককে বাসায় ডেকে দুই বোনের কাণ্ড

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:10:06 pm, Thursday, 7 April 2022
  • 149 বার

নিউজ ডেক্স: ঢাকার আশুলিয়ার বাইপাইলে সোলায়মান নামে এক তরুণকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, লিপি বেগম (২৭) এবং তার বোন সীমা বেগম (২৫)। তাদের বাবার নাম ইউসুফ আলী। বর্তমানে আশুলিয়ার গাজীরচটে থাকেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ জানান, গতকাল মঙ্গলবার দুপুরে একজন ৯৯৯-এ ফোন করে বলেন, বন্ধুর সঙ্গে দেখা করতে ঢাকার বাইপাইল এলাকায় গিয়েছিল। এ সময় তার বন্ধুর মোবাইল থেকে তাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পরে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়েছে। টাকা না পাঠালে তার বন্ধুকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

তিনি জানান, আটক হওয়ার আগে তার বন্ধু হোয়াটঅ্যাপে তার অবস্থান জানিয়েছিলেন। এ ঘটনার সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল সেটি ছিল গাজীরচটে তাহের পাটোয়ারীর বাড়ি ‘কুসুম ভিলা’। এরপর বাড়িটিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী সোলায়মান হককে (২৪) উদ্ধার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

ফেসবুকে প্রেম, প্রেমিককে বাসায় ডেকে দুই বোনের কাণ্ড

আপডেট টাইম : 03:10:06 pm, Thursday, 7 April 2022