নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। গেল ২৪ ঘন্টা ধরে বাঘ তিনটি অফিসের আাশপাশ এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বনরক্ষীরা দুটি বাঘের ছবি তুলতে সক্ষম হয়েছে। তবে বার বার ঘোরাঘুরি করায় আতঙ্ক বিরাজ করছে চান্দেশ্বর ফরেস্ট অফিসের ৫ বনরক্ষীর মাঝে। চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তিনটি বাঘ আমাদের অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। পরে শনিবার দুপুর পর্যন্ত বাঘ গুলো দেখা গেছে। আমরা কয়েকবার দেখেছি বাঘ গুলোকে।একবার বাঘ দেখা গেছে। এখনও বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। আমরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
Dhaka
,
Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বন বিভাগের অফিসের চার পাশে ঘুরছে তিন বাঘ, আতঙ্কিত বনরক্ষিরা
-
Md.Liton - আপডেট টাইম : 07:08:39 pm, Saturday, 4 February 2023
- 111 বার
জনপ্রিয় সংবাদ












