Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বন বিভাগের অফিস চত্বরে আবার দেখা গেল বাঘ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:19:15 am, Saturday, 12 August 2023
  • 229 বার

বাগেরহাট প্রতিনিধি:সুন্দরবনে বাঘ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বাঘের দেখা পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপারে। তবে সাম্প্রতিকালে বনের বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা মিলছে এই রয়েল বেঙ্গল টাইগারের। কখনো পর্যটকরা আবার কখনো বনকর্মীরা দেখা পেয়েছেন এই বনের রাজাদের। কখনো একটি, কখনো জোড়ায় জোড়ায় আবার তিন-চারটিরও। বন অফিসের সামনে বনরক্ষীদের খুব কাছাকাছি চলে আসছে বাঘ।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে মঙ্গলবার সকালে আবারও দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের। বিশাল রয়েল বেঙ্গল টাইগারটি বনরক্ষীদের ব্যারাকের সংলগ্ন এলাকায় চলে আসে। এসেই তার স্বভাবসুলভ গর্জন শুরু করে। এ সময় আতঙ্ক দেখা দিলেও মোবাইল ফোনে বাঘটির ভিডিও ধারণ করেন কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষী মোস্তাক আহম্মেদ।

ভিডিওতে দেখা যায়, ব্যারাকের সামনেই ঘাড় বাঁকা করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঘ। বাঘটি লোকজনের আসা টের পেয়ে কিছুক্ষণ পর হেলেদুলে বনের দিকে চলে যায়। তবে বেশিক্ষণ অবস্থান করেনি বাঘটি।

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বাঘটি রাতে আমাদের অফিসের নিচেই ছিল। ভোরেই এলাকা ত্যাগ করে গভীর বনে চলে যায়। মাসখানেক ধরে অফিসের আশপাশে বাঘের আনাগোনা টের পাচ্ছি। আবার যে কোনো সময় চলে আসতে পারে, তাই আমরা সতর্কতার সঙ্গে চলাচল করছি।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, কচিখালী ফরেস্ট অফিসের বনরক্ষীরা বাঘ দেখতে পেয়েছেন শুনেছি। এক বনরক্ষীর মোবাইলে ধারণ করা ভিডিও দেখেছি। ওই অফিসের সব বনরক্ষীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

২০১৮ সালের সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা ছিল মাত্র ১১৪টি। ২০২২ সালের শেষ দিক থেকে প্রায়ই বাঘের দেখা পাওয়ার খবর শোনা যাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে সুন্দরবনে আগের তুলনায় বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসাবে বলা যায়, বনবিভাগের কঠোর নজরদারিতে চোরা শিকারিদের দৌরাত্ব অনেকটা কমেছে। তাই স্বাভাবিক মৃত্যু ছাড়া বাঘ শিকার হচ্ছে না বললেই চলে।

এর আগে এ বছরের ৩ ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ি অফিসের পুকুর পাড়ে দেখা মেলে জোড়া বাঘের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বন বিভাগের অফিস চত্বরে আবার দেখা গেল বাঘ

আপডেট টাইম : 01:19:15 am, Saturday, 12 August 2023